Tuesday, June 16, 2026

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

Date:

Share post:

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা। এই পরিস্থিতিতে মুখ বাঁচাতে ইন্ডিগোর কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকা ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA।

বিভিন্ন বিমান সংস্থার যাত্রী পরিষেবা ঠিকমতো হচ্ছে কি না, পরিষেবা দেওয়ার পরিকাঠামো বিমান সংস্থার কাছে আছে কি না- এ সব বিষয় দেখভাল করার জন্যে ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ নিয়োগ করে থাকে ডিজিসিএ। ইন্ডিগো (Indigo) বিভ্রাটের পরেই ডিজিসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু। প্রশ্নের মুখে চার ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ।

গত একসপ্তাহ ধরে উড়ান বিভ্রাটের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন ইন্ডিগোর যাত্রীরা। এই পরিস্থিতিতে বিমান সংস্থার কাজের উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। ইন্ডিগোর কর্মীদের ডিউটি-রস্টারের (Duty Roster) পাশাপাশি কত উড়ান বাতিল হচ্ছে, বাকি উড়ান সূচি মেনে চলছে কি না, যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়া মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কি না- এই সব বিষয়ে নজর রাখা হচ্ছে। দৈনিক রিপোর্টও পাঠাতে বলা হয়েছে ইন্ডিগোকে।
আরও খবর: রবিতে ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দুপুর পর্যন্ত চলবে না কোনও গাড়ি

এদিকে, বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গড়া ডিজিসিএ-র চার সদস্যের প্যানেলের সামনে হাজিরা দিয়েছেন ইন্ডিগোর সিইও। তাঁর কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্যসমৃদ্ধ রিপোর্ট চাওয়া হয়েছে। এই বিষয়ে বিমান সংস্থা যে ইচ্ছাকৃত পরিস্থিতি তৈরি করেনি, তার প্রমাণও দিতে হবে সিইও-কে।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...