Tuesday, June 16, 2026

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব প্যাটি বিক্রেতাদের (Patty Vendors) উপর বর্বরোচিত হামলা চালালেন সেই বীরপূঙ্গবদের সংবর্ধনা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। লজ্জা! ধিক্কার! তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

রবিবার অনুষ্ঠানেক দিন ব্রিগেডে চিকেন প্যাটি বিক্রি করছিলেন দুই বিক্রেতা। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানে শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্থা করেন। প্যাটি ফেলে দেওয়া হয়। মারধর করারও অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয়। যাঁরা প্যাটি বিক্রেতাদের হেনস্থা করলেন তাঁদেরই সংবর্ধনা দেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও খবরসংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে তৃণমূল (TMC) জানিয়েছে, “ব্রিগেডের অনুষ্ঠানে যারা গরিব প্যাটি বিক্রেতার উপর বর্বরোচিত হামলা চালাল, সেই দুষ্কৃতীদের সংবর্ধনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!
অপরাধীদের পাশে দাঁড়ানোই কি তাঁর তথাকথিত ‘হিন্দু ধর্ম’?
আসলে গুন্ডামি আর হিংসাকে প্রশ্রয় দেওয়াই বিজেপির আসল সংস্কৃতি। গরিব মানুষের পেটে লাথি মারা আর সমাজবিরোধীদের উৎসাহিত করে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন বিজেপি কতটা জনবিদ্বেষী। ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করার এই ঘৃণ্য রাজনীতিকে ধিক্কার জানাই।”

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...