Tuesday, June 16, 2026

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

Date:

Share post:

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল গুণধর পুত্রের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, জন্মদাত্রীকে নগ্ন ভিডিও (Video) করে পতিতাপল্লিতে ছেড়ে দিয়ে আসার অভিযোগ ওঠে বরানগরের শশীভূষণ নিয়োগী গার্ডেন লেনের বাসিন্দা বছর তিরিশের ভাস্কর ধরের বিরুদ্ধে। লিখিত অভিযোগে ভিত্তিতে ভাস্করকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ

প্রায় ১৫ বছর আগে ভাস্কর ধরের বাবা মারা যান। মা এবং এক বোনকে নিয়েই থাকেন তিনি। অটোমোবাইল ইঞ্জিনিয়র ওই যুবক আগে একটি বাইক সংস্থায় কাজ করতেন। এখন বাড়ির নীচে গ্যারাজ খুলেছেন। অভিযোগ, প্রায়ই মায়ের সঙ্গে গোলমাল হয় ভাস্করের। সম্প্রতি যৌনপল্লি (Brothel Home) থেকে এক মহিলাকে বাড়িতে আনতে চান তিনি। সঙ্গে তাঁর মা-কেও নিয়ে আসতে চান। এক সঙ্গেই তাঁরা থাকবেন বলে দাবি করেন। এই নিয়ে মা ও বোনের সঙ্গে তীব্র বচসা হয় তাঁর।

সোমবার রাত ২টা নাগাদ বাড়িতে ঢুকে ফের প্রৌঢ়া মা ও কলেজ পড়ুয়া বোনের সঙ্গে অশান্তি বাঁধায় ভাস্কর। যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনার প্রতিবাদ করেন যুবকের মা। অভিযোগ, মাকে প্রবল মারধর শুরু করেন ওই যুবক। মায়ের গলা টিপে ধরে খুনের চেষ্টা করেন। তাঁর শাড়ি খুলে নেওয়া হয়। এরপরই মাকে নগ্ন করে সেই ভিডিও করা হয় বলেও অভিযোগ।
আরও খবরসোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

অভিযোগ, ওই রাতেই জোর করে মাকে উত্তর কলকাতার পতিতাপল্লিতে তুলে নিয়ে গিয়ে বিক্রি করার হুমকি দেন ভাস্বর। সূত্রের খবর, এর পর ওই মহিলাই আর ভাস্করের সঙ্গে আসতে চাননি। ওই এলাকায় মাকে ফেলে রেখে চলে যান গুণধর পুত্র। কোনওমতে বরানগরে পৌঁছন প্রৌঢ়া। বরানগর স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে, মঙ্গলবারই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণ শুনে হতবাক পুলিশ আধিকারিকরাও। যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ মোট ৬টি ধারায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয় ভাস্বরকে। প্রৌঢ়া বলেন, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু এমন কুলাঙ্গার কেউ হতে পারে, আমিও স্বপ্নে ভাবতে পারছি না। স্থানীয় কাউন্সিলর আলপনা নাহা বলেন, এই ঘটনায় আমরা স্তম্ভিত, লজ্জিত, বাক্যহারা। আমরা মহিলার পরিবারের পাশে আছি।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...