Tuesday, June 16, 2026

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

Date:

Share post:

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত মোদি সরকারের। এই প্রকল্পের নাম ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ২০০৫’ থেকে ‘পূজ্য বাবু গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি বিল ২০২৫’ (PBGRY) করার সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্রীয় মোদি সরকার। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্র রবি ঠাকুর ও বাংলার ঐতিহাসিক স্পর্শকে মুছে ফেলছে।“ ১০০ দিনের নয়, এবার থেকে বছরে ১২৫ দিনের রোজগারের গ্যারেন্টি দিচ্ছে কেন্দ্র। তবে, যেখানে একশো দিনের কাজের টাকাই দিচ্ছে না মোদি সরকার- সেখানে ১২৫দিনের কাজ করিয়েও যে টাকা দেবে- তার গ্যারান্টি কী!

শুক্রবার, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) সিদ্ধান্ত হয়, সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি’। একই সঙ্গে কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি মোদি সরকারের। বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানায়, প্রকল্পের গঠন, পরিকাঠামো ও অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে। মূল লক্ষ্য- গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

২০০৫ সালে ইউপিএ সরকারের আমলে চালু হয়েছিল MGNREGA। এই প্রকল্পে জল সংরক্ষণ, জমি সংস্কার, গ্রামীণ রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি করা হয়। মূল লক্ষ্য ছিল গ্রামের মানুষকে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া, গ্রামীণ বেকারত্ব কমানো ও গ্রামীণ মানুষের নিয়মিত আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। দেশের গ্রামীণ কর্মসংস্থানের চিত্র একেবারে বদলে দিয়েছিল প্রকল্পটি।

কেন্দ্রের দাবি, নতুন নামে, নতুন কাঠামোয় প্রকল্প আরও দ্রুত ও স্বচ্ছভাবে কাজ করবে। দেশজুড়ে গ্রামীণ কর্মসংস্থানে নতুন দিশা দেবে এই সিদ্ধান্ত। বিরোধীরা প্রশ্ন, নাম বদলে কী প্রকল্পের সমস্যা দূর হবে? শীর্ষ আদালতের নির্দেশের পরেও বাংলার ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র।

এই নাম পরিবর্তন নিয়ে কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গান্ধীজিকে দেওয়া সম্মানসূচক ‘মহাত্মা’ শব্দটি বাদ দেওয়ার পদক্ষেপের তীব্র বিরোধিতা করুন। কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না। এবং এখন নামকরণের মাধ্যমে, কেন্দ্র রবি ঠাকুর ও বাংলার ঐতিহাসিক স্পর্শকে মুছে ফেলছে।“

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...