Thursday, March 26, 2026

মেসিকে দেখতে না পাওয়ার রাগ: চেয়ার ভেঙে, মাঠে ঢুকে বিশৃঙ্খলা মেসি-ভক্তদের!

Date:

Share post:

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা বাড়ল শহরের। লিওনেল মেসিকে (Lionel Messi) ঠিক করে দেখতে না পাওয়ার কারণে মাঠে জলের বোতল থেকে চেয়ার ছোঁড়ার ঘটনা ঘটল। নির্দিষ্ট সময়ে আগেই মাঠ ছাড়লেন মেসি। নজিরবিহীন বিশৃঙ্খলার অভিযোগ, ক্ষোভে ফেটে পড়লেন মেসি-ভক্তরা। দূর দূরান্ত থেকে বিপুল টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে এক নজিরবিহীন দিনের সাক্ষী থাকল শহর কলকাতা।

বেলা ১১.৩০ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন লিওনেল মেসি। এরপরই গ্যালারিতে দর্শকদের মধ্যে শুরু হয় উন্মাদনা। মেসি প্রীতি ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর পরে দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়েন। তবে মাঠের একদিকে গেলেও অন্যদিকের দর্শকরা খুব দূর থেকে মেসিকে দেখতে পান। এমনকি অনেক জায়গা থেকে মেসিকে দেখতে না পাওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন : কলকাতায় মেসি, শুধু সেই কারণেই নেপাল থেকে ছুটে এলেন ভক্ত

এই পরিস্থিতিতে একদল দর্শক মাঠে জলের বোতল ছোঁড়া শুরু করে। আর তাতেই পরিস্থিতি খারাপ চেহারা নেয়। বেগতিক দেখে মেসিকে আয়োজকরা বের করে দেন মাঠ থেকে। মাত্র ১৫ মিনিট মাঠে থাকতে পারেন তিনি। এরপরই নির্দিষ্ট সময়ের আগে মেসি মাঠ ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। কেউ গ্যালারিতে লাগানো প্ল্যাকার্ড ভেঙে ছিঁড়ে হাঙ্গামা চালান। অনেকে যুবভারতীর চেয়ার ভেঙে মাঠের দিকে ছুঁড়তে থাকে। এরপর একদল মাঠে ঢুকে অনুষ্ঠানের মঞ্চ, টেন্ট ভেঙে তাণ্ডব চালায়।

Related articles

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...