Monday, March 30, 2026

শিক্ষকের মাথায় ধরল বন্দুক ধরল ছাত্র! ভয়ংকর ঘটনা বিজেপি রাজ্যে

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা বিজেপি রাজ্যে! সামনেই বোর্ড এক্সাম এদিকে পড়াশোনায় মন নেই তাই ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রকে বকাবকি করেছিলেন শিক্ষক। গোটা ক্লাসের সামনে এই তিরস্কার মেনে নিতে পারেনি পড়ুয়া। কিন্তু তার ফল যে এত ভয়ানক হবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি গোটা স্কুল। হঠাৎ সেই ছাত্র বন্দুক বার করে ধরল শিক্ষকের মাথায়। ক্লাসরুমে আচমকা এই ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় পুলিশে। ওড়িশা পুলিশ গুলি ভর্তি বন্দুক-সহ ১৪ বছরের ওই কিশোরকে আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণীর ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডে (Juvenile justice board) হাজির করা হয়। আপাতত তাঁকে হস্টেল-কাম-অবজারভেশন হোম এবং স্পেশাল হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই পড়ুয়া সরকারি কড়ুয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই প্রথম নয়, অনেকদিন ধরেই খারাপ রেজ়াল্ট এবং উৎশৃঙ্খল আচরণের জন্য তাঁকে শাসন করেছিলেন প্রধান শিক্ষক। শিক্ষকরাও একাধিকবার ওই নাবালকের বিরুদ্ধে পড়াশোনায় গাফিলতি এবং স্কুলে ঝামেলা সৃষ্টি করার জন্য তিরস্কার করেছিলেন। কিন্তু এদিন ছাত্রটি রিভলবার বের করে গুলি চালানোর শাসানি দেয় শিক্ষককেই।তাঁকে জেরা করে পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছে কীভাবে আগ্নেয়াস্ত্রটি পেলেন ছাত্রটি। তাঁর বাবা-মা এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশীয় রিভলবারটি বাজেয়াপ্ত করা হয়েছে। ছাত্রের ঘরও তল্লাশি করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...