Thursday, April 2, 2026

সাতসকালে জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের

Date:

Share post:

শীতের সকাল আর তার মধ্যে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। আর তার ফলেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার (Hariyana) রেওয়াড়ি জেলায় ৩৫২ নম্বর জাতীয় সড়কে (National Highway) পরপর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা (Bus Accident) দেয়। এদিনের এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি রেওয়াড়ি থেকে ঝাজ্জার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তবে আহতদের সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুজেট খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, হিসারে এদিন সকাল ৮টার দিকে ৫২ নম্বর জাতীয় সড়কের ধিকতানা মোডায় বাসের সাথে অন্যান্য যানবাহনের সংঘর্ষ হয়। কৈথাল রোডওয়েজের একটি বাস একটি ডাম্পার ট্রাকের সাথে সংঘর্ষের পর বাকি যানবাহনগুলিকেও ধাক্কা মারে। এই দুটি গাড়ির পিছনে আরেকটি বাসের ধাক্কা লাগে, যার পরে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও ধাক্কা লাগে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...