Monday, March 30, 2026

বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

Date:

Share post:

দিন দিন অবস্থার অবনতি রাজধানী দিল্লিতে। এবার সেই দূষণে আন্তর্জাতিক লজ্জার মুখে পড়তে হল গোটা দেশকে। একদিকে লিওনেল মেসির (Lionel Messi) গোট কনসার্ট (G.O.A.T. Concert) পিছিয়ে গেল এই দূষণের জেরে। অন্যদিকে সিঙ্গাপুর (Singapore) নিজেদের বাসিন্দাদের জন্য বিশেষ নির্দেশিকা বের করেছে যেখানে তাঁদের ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। সোমবার সকাল থেকে দূষণের (Delhi pollution) জেরে ৬০টির বেশি বিমান বাতিল (flight cancelled) করেছে দিল্লি বিমান বন্দর। ঘুরিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৫টির বেশি বিমান।

সোমবার লিওনেল মেসির গোট কনসার্টের শেষ অনুষ্ঠান রাজধানী দিল্লিতে। রবিবার মুম্বইয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার সকালেই নিজস্ব চার্টার ফ্লাইটে দিল্লি পৌঁছনোর কথা ছিল মেসি ও তাঁর বন্ধুদের। কিন্তু সাড়ে দশটাতেও মুম্বই থেকে রওনা দিতে পারেননি মেসি (Lionel Messi)। দিল্লি বিমান বন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ দূষণের জেরে দৃশ্যমানতা কম হওয়ায় উড়ানের অনুমতি দেয়নি। ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের জন্য অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।

সোমবার সকাল থেকে দিল্লির যে চেহারা প্রত্যক্ষ করেন রাজধানীর বাসিন্দারা, তা এককথায় অভাবনীয়। সবথেকে খারাপ অবস্থা হয় নয়ডার। বাধ্য হয়ে দিল্লি প্রশাসন দূষণের গ্রাপ ফোর বিধি লাগু করতে বাধ্য হয়। ঘন কুয়াশায় ঢেকে যায় বিমান বন্দরও। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত বাতিল হয়েছে প্রায় ৬০টি বিমান। ঘুরিয়ে দেওয়া হয়েছে ৫টি বিমান।

এরপরই সিঙ্গাপুর (Singapore) প্রশাসনের তরফে নিজেদের দেশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, দিল্লি প্রশাসন নিজেদের বাসিন্দাদের যতটা সম্ভব ঘরে থাকার নির্দেশ (advisory) জারি করেছে। সেই একই নির্দেশ যেন সিঙ্গাপুরের বাসিন্দারাও দিল্লিতে থাকাকালীন পালন করে চলেন। সেই সঙ্গে বহু বিমান বাতিল হয়েছে। তাই যে কোনও সফরের আগে যেন তাঁরা বিমানের তালিকা দেখে নিয়ে যাত্রা করেন।

আরও পড়ুন : কোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

সম্প্রতি ইন্ডিগো সমস্যায় (Indigo crisis) ব্যাপকভাবে গোটা দেশের বিমান পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও সেই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার মধ্যেই আবার এই দিল্লি দূষণ। তার জেরে এবারা ফের বিমান বাতিলের ঘটনায় সোমবার সকাল থেকে নাকাল বিমান বন্দর কর্তৃপক্ষ। বিমান বাতিলের কারণে আটকে পড়া যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Related articles

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...