Sunday, April 5, 2026

মঙ্গলে আনুষ্ঠানিক প্রকাশ, সোমেই অ্যাপে মিলছে খসড়া ভোটার তালিকা! বাদ পড়ল কত

Date:

Share post:

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা (Voter List)। তবে, সোমবার থেকেই BLO-দের ব্যবহারের জন্য অ্যাপে দেখা যাচ্ছে খসড়া তালিকা। আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশনে (Election Commission)।

কমিশন সূত্রে খবর, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের আগে ইতিমধ্যে বিএলও অ্যাপে সেটি দেখা যাচ্ছে। বুথ অনুযায়ী ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে সেখানে। যাঁরা শুধুমাত্র এনুমারেশন ফর্ম সই করে জমা দিয়েছেন, তাঁদেরও নাম থাকবে খসড়া তালিকায়। তবে, তালিকা (Voter List) থেকে একাধিক জায়গায় নাম থাকা, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ বা মৃতদের নাম বাদ যাচ্ছে। একই সঙ্গে যাঁরা ভোটার হতে চান না অর্থাৎ এনুমারেশন ফর্ম পূরণ করেননি তাঁদের নাম নেই তালিকায়। কমিশন সূত্রে খবর, রবিবার সন্ধে পর্যন্ত সংখ্যাটি ৫৮,২০,৮৯৮ জন।
আরও খবরকোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

ইতিমধ্যেই জেলাস্তরে ওয়েবসাইট (Website) প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর। সেখানে গিয়েও সংশ্লিষ্ট জেলার ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। তালিকা প্রকাশের পরে প্রয়োজনে কমিশনের শুনানিতে ডাক পড়বে। তার ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত তালিকা।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...