Friday, June 12, 2026

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে নোংরা রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে সোমবার লোকসভায় পেশ করা হয়েছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫৷ এই বিলটির তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷

সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন, এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাক্ষেত্রকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আনতে চাইছে৷ আগে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের শিক্ষা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করত৷ এখন মোদি সরকার চাইছে এই ভূমিকা পালনকারী ইউজিসির হাতে থাকা যাবতীয় ক্ষমতাকে নিজেদের হাতে তুলে নিতে৷ এদের মূল লক্ষ্য হল বিরোধী শাসিত পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করা৷ সেখানে রাজ্য সরকার পরিচালিত যে সব বিশ্ববিদ্যালয় গুলি আছে তাদের কুক্ষিগত করা৷ কেন্দ্রীয় সরকার রাজ্য বিশ্ববিদ্যালয় গুলির ক্ষমতা দখল করতে পারে না৷ পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুতে রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চাইছে কেন্দ্র৷ মোদি সরকারের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস৷ তাদের দেখাদেখি এই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ গোটা বিরোধী শিবির৷

আরও পড়ুন – মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...