Sunday, June 21, 2026

পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত ৩ কন্যা

Date:

Share post:

ভয়ানক ঘটনা নীতীশ কুমারের বিহারে (Bihar)! মুজফ্‌ফরপুরে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ ছেলেমেয়েদের ঘরে ডেকে এনে উঁচু জায়গায় রাখা একটি লোহার ট্রাঙ্কে দাঁড়াতে বলেছিলেন বাবা। শিশুরাও বাবার কথায় তাই করেছে। কিন্তু এরপরেই ঘটে গেল মারাত্মক ঘটনা। সন্তানদের সকলের গলায় দড়ি পরিয়ে অন্য প্রান্ত নিজের গলায় পরে আত্মহত্যার চেষ্টা করলেন সেই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তিন কন্যার। এছাড়া তাঁর দুই পুত্রের অবস্থাও বেশ আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে ওই ব্যক্তিরও।

রবিবার রাতে নিজের বাড়িতে ছিলেন ৩৫ বছরের অমরনাথ রাম। কিন্তু হঠাৎ কি মনে হল তিনি পাঁচ ছেলেমেয়েকে ডেকে ট্রাঙ্কের (Trunk) উপরে দাঁড় করিয়ে গলায় দড়ির ফাঁস পরিয়ে দেন। স্থানীয়রা সোমবার সকালে বাড়ি থেকে মোট চার জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। মৃতদের মধ্যে অমরনাথ ছাড়া আছে তাঁর তিন মেয়ে, ১২ বছরের অনুরাধা কুমারী, ১১ বছরের শিবানী কুমারী, ৭ বছরের রাধিকা কুমারী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে এক পুত্রকে। আর এক পুত্র কোনমতে গলার ফাঁস খুলতে পেরেছিল কিন্তু তারও অবস্থা বেশ জটিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ (Police)। মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকে এই কাজ করেছিলেন অমরনাথ। হাসপাতালে এক নাবালক জানায় বাথরুমে থেকে একটি দড়ি নিয়ে এসে সেটা দিয়ে সকলের গলায় পরিয়ে দেন তাদের বাবা। নিজেও গলায় পরে নেন।

পুলিশ (Police) সূত্রে খবর, গত বছর অমরনাথের স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। এছাড়া আর্থিক সমস্যাও ছিল। পাঁচ সন্তান লালন-পালনের দায়িত্ব নিয়ে খুব চাপে ছিলেন তিনি। তবে এদিনের ঘটনার নেপথ্য ঠিক কী কারণ সেটা যদিও সঠিক ভাবে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। দুই ছেলের বক্তব্য থেকে অনেকটাই কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আপাতত দুই নাবালকের চিকিৎসা চলছে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছে।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...