Tuesday, March 31, 2026

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

Date:

Share post:

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮ সাল থেকে বসবাসকারী বাঙালি পরিবারগুলির হাজার হাজার সদস্য ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী বাঙালি উদ্বাস্তুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করেছে। ঘটনার জেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ওই এলাকার বাঙালি উদ্বাস্তুরা।

এই অমানবিক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, কলকাতার রাজপথে বিক্ষোভে সামিল হল জাতীয় বাংলা সম্মেলন। দুপুর ৩টে নাগাদ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে ওড়িশা সরকারের দফতর উৎকল ভবনের উদ্দেশে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মিছিল থেকে অবিলম্বে ঘরছাড়া বাঙালি পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করা, পুড়ে যাওয়া বাড়িঘরের ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশায় ধারাবাহিকভাবে বাঙালি উদ্বাস্তুদের উপর আক্রমণ চলছে এবং মালকানগিরির ঘটনা তারই চরম দৃষ্টান্ত।

জাতীয় বাংলা সম্মেলনের নেতারা প্রশ্ন তোলেন, ছয় দশকেরও বেশি সময় ধরে বসবাসকারী মানুষদের নিরাপত্তা কেন আজও নিশ্চিত করা গেল না। তাঁদের বক্তব্য, স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে মানুষকে এভাবে নিজের ভিটেমাটি থেকে উৎখাত করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।জানা গিয়েছে, মালকানগিরির এই এলাকায় মূলত পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি উদ্বাস্তুরা বসতি গড়ে তুলেছিলেন এবং দীর্ঘদিন ধরে তাঁরাই ওই অঞ্চলের অন্যতম বাসিন্দা। সম্প্রতি স্থানীয় কিছু গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে এই উচ্ছেদের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনের দাবি, অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করে মালকানগিরির বাঙালি উদ্বাস্তুদের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...

জয়পুরের গোলাপি রং মাখনো হাতির মৃত্যু! উঠছে প্রশ্ন

রাজস্থানের জয়পুরে (Jaypur In Rajasthan) হাতিকে গোলাপি রঙে রাঙিয়ে ফটোশুটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়। তার মধ্যে...

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...