Tuesday, April 7, 2026

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

Date:

Share post:

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর খবর এসেছে। উদমপুর জেলার এক জঙ্গল ঘেরা গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মিলতেই সোমবার রাতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী।গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথদল। হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব ভারতীয় সেনার। দু পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয় এক পুলিশকর্মীর।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ছটা থেকেই অপারেশন শুরু হয়। মঙ্গলের সকালেও চলছে তল্লাশি। জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে এক জঙ্গি জখম হয়েছে বলে খবর মিলেছে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...