Tuesday, March 31, 2026

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

Date:

Share post:

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে (Rana Balachauria) গুলি করে দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সিধু মুসাওয়ালার হত্যাকারী বামবিহা গ্যাং।

সোমবারের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। সেলফি তোলার বাহানায় খুব কাছ থেকে রানার মুখে এবং শরীরের উপরে অংশে চার থেকে পাঁচটি গুলি করা হয়। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। কবাডি টুর্নামেন্টে গান গাইতে আসার কথা ছিল একজন বিখ্যাত পাঞ্জাবি গায়কের। তাঁকে মারার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।বামবিহা গ্যাংয়ের তরফে একটি পোস্টে বলা হয়েছে, রানা তাদের বিরোধী জগ্গু ভগবানপুরিয়া এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করছিলেন বলেই নাকি তাঁকে খুন করা হয়েছে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...