Sunday, June 21, 2026

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

Date:

Share post:

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি অন্য লেনে চলে আসে। তারপর সে দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা এবং তারপর একটি বাইকের ধাক্কা মারায় বাইক আরোহী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যদিও ঘটনার পর থেকে তিনি পলাতক। অনেকের অনুমান, তিনি হয়তো শীতের সকালে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন পরবর্তীতে সংঘর্ষ হতেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার পরে বাইক আরোহীকে রাস্তার উপরে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ (Pragati Maidan Police)।

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...