Friday, April 3, 2026

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

Date:

Share post:

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan), এমনই সিদ্ধান্ত নিয়েছে এএফসি(AFC)। এএফসি ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট আগামী দুটি মরশুমের (২০২৭-২৮ পর্যন্ত) জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে। যোগ্যতা অর্জন করলেও তারা খেলতে পারবে না।  এর ফলে আইএসএল বা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও খেলতে পারবে না মোহনবাগান(Mohun Bagan) এএফসি টুর্নামেন্ট।

মোহনবাগান ছিল গ্রুপ সিতে, আহাল এফসির কাছে প্রথম ম্যাচ হারে, দ্বিতীয় ম্যাচ ইরানে সেপাহান এসসির বিরুদ্ধে ছিল, কিন্তু খেলতে যায়নি মোহনবাগান। এর জেরেই ২ বছর নির্বাসন ও ৫০ হাজার টাকা জরিমানা হল সবুজ মেরুনের। এর পাশাপাশি জানা গিয়েছে যে, এএফসির তরফে চিঠি এলে সিএএস-এ যাবে মোহনবাগান।

গত ৩০ সেপ্টেম্বর গ্রুপ সি’তে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট।

গত বছরও এমনই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চাননি।

আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৪.৩০ টেয় যুবভারতীর অনুশীলন মাঠে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে প্র্যাক্টিস ম্যাচ খেলবে মোহনবাগান.

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...