Tuesday, June 23, 2026

রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে পুড়ল ঝুপড়ি

Date:

Share post:

বুধবার নিউ টাউনের (New Town) ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার সকালেও ঝুপড়ি জ্বলছে দাউ দাউ করে। মূল আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পকেট ফায়ার থেকেই গিয়েছে। সেই আগুন পুরোপুরি নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন লাগাতার কাজ করছে।

 

বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বস্তির একটি অংশে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এলাকায় প্রচুর অস্থায়ী ঝুপড়ি থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়। চোখের সামনে একের পর এক ঝুপড়ি জ্বলে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ২০ থেকে ২৫টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নামে। গভীর রাত পর্যন্ত চলে কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হয়নি।

তাই বৃহস্পতিবার সকাল থেকে আবার পাঁচটি ইঞ্জিন এনে কুলিং ডাউন প্রসেস শুরু করা হয়। ধ্বংসাবশেষ সরিয়ে ভেতরে জমে থাকা উত্তাপ কমানোর কাজ করছেন দমকল কর্মীরা। তবে এখনও এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও দাহ্য বস্তু আগুনের সূত্রপাত। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পর বেশ কয়েক বার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...