Friday, April 3, 2026

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

Date:

Share post:

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। প্রশাসনিক সূত্রের খবর, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই তিন জনেই তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মঙ্গলবার এই তিন শীর্ষ কর্তার কাছে শোকজ নোটিস পাঠিয়েছিল। যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ও ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা উল্লেখ করেছেন যে, মেসির অনুষ্ঠানের জন্য আয়োজক সংস্থার তরফে যে পরিকল্পনা ও রূপরেখা আগাম জমা দেওয়া হয়েছিল, বাস্তবে অনুষ্ঠানের দিন তার সঙ্গে বিস্তর অমিল দেখা যায়। শেষ মুহূর্তে একাধিক পরিবর্তন আনা হয়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

ক্রীড়া সচিবের জবাবে আরও বলা হয়েছে, ওই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দফতরের হাতে ছিল না। কার্যত, সেদিনের বিশৃঙ্খলার দায় আয়োজক সংস্থার গাফিলতির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

অন্য দিকে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারের শোকজের জবাবে কী বলা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। প্রশাসনিক মহলের দাবি, তদন্ত কমিটি জমা পড়া সব ব্যাখ্যা খতিয়ে দেখার পরই রিপোর্ট চূড়ান্ত করবে। যুবভারতীর ঘটনার তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরও পড়ুন- যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...