Friday, June 12, 2026

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

Date:

Share post:

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি চার সদস্যের সিট (SIT) যুবভারতীতে তদন্তে গিয়েছে। একদিকে কী কারণে এত বড় গণ্ডগোল হল, তার তদন্ত যেমন হচ্ছে। তেমনই চলছে ভাঙচুরেরও (vandalism) তদন্ত। সেই তদন্তে নতুন করে আরও একজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police)। এর ফলে মোট গ্রেফতারি দাঁড়ালো ৬।

এর আগে সোমবারই চারজনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হয় আরও এক। মঙ্গলবার রাতে ফের বাইপাস লাগোয়া এলাকা থেকে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। রূপক মণ্ডল নামে যুবককে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South police)। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করার দাবি করা হয়েছে।

আরও পড়ুন : যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

পুলিশের অভিযোগ, রূপক নামে ওই যুবক ফেন্সিংয়ের তালা ভেঙে মাঠে ঢোকে নিজে। অন্যদেরও ঢুকতে সাহায্য করে। মাঠে ভাঙচুরের ঘটনাতেও রূপক যুক্ত বলে প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। একইভাবে ভাঙচুরের ঘটনায় যুক্ত অন্যান্যদেরও খোঁজ চালানো হচ্ছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...