Tuesday, June 23, 2026

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

Date:

Share post:

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়।

তবে চাকরি বাতিল ছাড়াও আদালত এই নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তদন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়ার আসল সত্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। এই মামলায় আদালত আগেই যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)–র আওতাধীন পাহাড়ি এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে মামলা চলছিল। অভিযোগ করা হয়, যথাযথ প্রক্রিয়া না মেনে বে-আইনিভাবে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিনয় তামাং, তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আরও পড়ুন: মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! দেখলেন খাবারের গুণগতমান, খুশি সাধারণ মানুষ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...