Tuesday, June 23, 2026

মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! দেখলেন খাবারের গুণগতমান, খুশি সাধারণ মানুষ

Date:

Share post:

বুধবার নবান্নে যাওয়ার পথে আচমকাই এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে দেখেন মা ক্যান্টিন। দেখলেন খাবারের গুণগতমান, কোন পরিবেশে কীভাবে রান্না হচ্ছে, কীভাবে এই ক্যান্টিনে কাজ হচ্ছে? কীভাবে খাবার পরিবেশন হচ্ছে।

মমতা বন্দ্য়োপাধ্যায় বরাবরই মানুষের সুখ-দুঃখের সঙ্গী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা। আরও পড়ুন: দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ভর্তি থাকা রোগীর বাড়ির লোকজনের মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার মা ক্যান্টিন পরিষেবা চালু করেছে। ম্যা ক্যান্টিন বেশিরভাগ বাজারের সামনেও রয়েছে। মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যেমন ভাত, ডাল ও ডিমের তরকারি, যা মূলত দুপুরে পরিবেশিত হয়, বিশেষত হাসপাতালগুলিতে এবং বিভিন্ন জনবহুল স্থানে চালু আছে, যার উদ্দেশ্য রাজ্যের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...