Saturday, April 4, 2026

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার সরকার কীভাবে কাজ করে চলেছ, পরিসংখ্যান খতিয়ান তুলে ধরে তা পোস্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা লেখেন, ‘এটা আমার গর্ব, সংখ্যালঘু উন্নয়নে আমাদের সরকার অভূতপূর্ব কাজ করেছে এবং করে চলেছে। সংখ্যালঘু দফতরের প্ল্যান বাজেট ১০ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে – ২০১০-১১ সালের ৪৭২ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৫ হাজার ৬০২ কোটি টাকার বেশি হয়েছে।’

২০১১ সালের তৃণমূল কংগ্রেস (TMC) ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের টাকায় ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ চালু করা হয়েছে।এই মুহূর্তে সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা ১ নম্বর স্থান অধিকার করেছে। এদিনের পোস্টে মাদ্রাসা বোর্ডের উন্নয়ন থেকে মাইনরিটি হোস্টেলের কথাও বিস্তারিত তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...