Friday, April 3, 2026

শনিবারই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা, গিল-ঈশানের নাম নিয়ে চর্চা

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শেষেই বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা। শনিবার দুপুরে বোর্ডের সদর দফতরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টি২০ বিশ্বকাপের (T20 World Cup)  দল ঘোষণা করা হবে। দল মোটামুটি চূড়ান্ত। তবে অফ ফর্মে থাকা শুভমান গিল এবং ফর্মে থাকা ঈশান কিষাণ ও যশস্বী জয়সওয়ালকে নিয়েই চর্চা তুঙ্গে।

শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মুম্বইয়ে সদর দফতরে বসবে ভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি। তারা নিউজিল্যান্ডের সঙ্গে আসন্ন টি-২০ সিরিজ এবং ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দল বেছে নেবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর দল ঘোষণা করবেন।

প্রশ্ন সবথেকে বেশি গিলকে নিয়ে, বিগত কয়েকটি টি২০ সিরিজে ফর্মে নেই সহ অধিনায়ক। তার উপর লখনউতে তাঁর চোটের কথা জানা গিয়েছে।

অন্যদিকে ঈশান কিষান ঘরোয়া টি২০-তে নজর কেড়েছেন।  বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে ৪৯ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেললেন তিনি। ফাইনালে কোনও অধিনায়ক আগে কখনও সেঞ্চুরি করেননি, তাই এটি ইতিহাস। নির্বাচকরা কি ঈশানের দুর্দান্ত ফর্ম উপেক্ষা করে যাবেন? নাকি অতীত ভূলকে ভূলে দেশের মাটিতে ঈশানের জয়ের স্বপ্নকে গুরুত্ব দেবেন-এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মাথায়। একই সঙ্গে যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স নিয়েও বিবেচনা চলছে।

এশিয়া কাপের দলে তাকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল, কিন্তু সংক্ষিপ্ততম ফরম্যাটে তার পারফ্যাম্যান্স খুব একটা ভালো নয়। তাই বিশ্বকাপ স্কোয়াডে তার স্থান নিশ্চিত নয়।

বর্তমানে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচটি ম্যাচের টি২০ সিরিজ খেলছে। সিরিজের শেষ ম্যাচ হবে শুক্রবার, আহমেদাবাদে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ। ভারতের গ্রুপ এবার সহজ-পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও আমেরিকা।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...