Tuesday, March 31, 2026

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

Date:

Share post:

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার কোচ গম্ভীরকে (Kapil Dev)নিয়ে বড় বয়ান দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব(Kapil Dev)।

কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠানে এসে কোচ গম্ভীরকে(Gautam Gambhir)  নিয়ে মুখ খুলেছেন কপিল(Kapil Dev)।  সম্প্রতি ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক চলছে। কপিলের কাছে সেই গম্ভীর মোটেও কোচ নন বরং ম্যানেজার হিসাবেই দেখছেন। একইসঙ্গে কপিল মানতে চান না, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট কোচ বলে কোনও বস্তুর অস্তিত্ব রয়েছে বলে।

কপিলের কথায়, “আজ যে শব্দটিকে কোচ বলা হয় সেটা খুব সাধারণ শব্দ। গৌতম গম্ভীর কোচ হতে পারে না। তিনি দলের ম্যানেজার হতে পারেন।কারণ গৌতম গম্ভীর লেগ স্পিনার বা উইকেটরক্ষকের কোচ হতে পারেন না, বরং তাঁর কাজ ম্যান ম্যানেজমেন্ট। তরুণ ক্রিকেটারদের উতসাহিত করাই তাঁর কাজ।”

এখানেই থেমে না থেকে কপিল আরও বলেন,  “যখন আপনি কোচ বলেন তখন কোচ তিনি হন যাঁর কাছ থেকে আমি স্কুল ও কলেজে শিখি। তাঁরা আমার কোচ ছিলেন। তাঁরা আমাকে পরিচালনা করতে পারেন।”

 

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...