Wednesday, March 11, 2026

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

Date:

Share post:

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনকে (Election Commission) কাজে লাগিয়ে নির্বাচনের আগে যে খেলা খেলার চেষ্টা চালিয়েছিল, তা বুমেরাং হয়ে তাঁদেরই আঘাত করেছে। ড্যামেজ কন্ট্রোলে (damage control) এবার খোদ মতুয়া এলাকায় মোদি (Narendra Modi)। তবে সেখানে শনিবার প্রধানমন্ত্রী (Prime Minister) মতুয়াদের নাগরিকত্ব (citizenship) নিয়ে যদি কোনও প্রতিশ্রুতি দেন, তবে তা বিশ্বাস করার কোনও কারণ নেই, স্পষ্ট করে দিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

বাস্তবে নদিয়ার তাহেরপুরে (Taherpur) নরেন্দ্র মোদির সভা ঘিরে বিজেপির বঙ্গ নেতাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ এসআইআর (SIR) প্রক্রিয়ায় যেভাবে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্কে আঘাত লেগেছে, তা বাঁচাতে শেষ ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি নিজের সফরে মতুয়াদের সেই ভোটাধিকার (voting rights) হারানোর সমস্যাকে প্রথম থেকেই সরিয়ে রেখে যে দলীয় প্রচার চালাবেন, তার ইঙ্গিত তিনি শুক্রবারই দিলেন। তাহেরপুরের সভার আগে মতুয়াদের ভোটাধিকার হারানো নিয়ে কোনও কথা নেই। ‘উন্নয়ন’কে হাতিয়ার করে মতুয়া বৈতরণী পারের চেষ্টা মোদির।

শুক্রবার সভার আগে মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সকাল ১১:১৫ নাগাদ, নদিয়া জেলার রানাঘাটে একটি জনসভায় অংশ নেব, যেখানে প্রায় ₹৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করব। এনএইচ-৩৪ এর বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত অংশের রাস্তার ৪-লেনে উন্নীত করার প্রকল্পের শিলান্যাস। এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

তবে উন্নয়ের নিরিখে বাংলার মানুষের বিশ্বাস যে বিজেপি আগেই হারিয়েছে, তা স্মরণ করিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো। কিন্তু বাংলার প্রাপ্য দেন না। বাংলাকে বঞ্চনা করেন। বাংলার মানুষের অধিকার খর্ব করেন। বাংলার মনীষীদের অপমান করেন। এবার মানুষের পরিচয়ের শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোলে (damage control) হাতে পায়ে ধরে মোদিকে (Narendra Modi) আনতে হচ্ছে। তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না।

আরও পড়ুন : ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

তবে কী মতুয়া অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে কী এসআইআর-এর পরে তাঁদের ভোটাধিকার হারানো নিয়ে কোনও বার্তা দেবেন না মোদি? কিন্তু সেই বার্তা আদতে কী, তা নিয়েও ব্যাখ্যা করে দেন কুণাল। তিনি দাবি করেন, আজ মতুয়া (Matua) সম্প্রদায় বুঝতে পারছে তাঁদের অথৈ জলে ফেলেছে বিজেপি। একদিকে এসআইআর (SIR) নিয়ে তাঁরা বিপদে। অন্যদিকে যদি সিএএ-র (CAA) ফর্ম ফিলাপ (form fillup) করেন তাহলে নিজেরাই ঘোষণা করে দিচ্ছেন তাঁরা ভারতের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ সরকারি যে প্রকল্পগুলো সেগুলোর সুবিধা কী তাঁরা আদৌ পাওয়ার যোগ্য? এই অনিশ্চয়তার মধ্যে তাঁরা পড়েছেন। কাল প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি, আশ্বাস দেবেন মতুয়াদের। আরও বিভ্রান্ত করার চেষ্টা করবেন। বিজেপি বুঝেছে আপনারা অনিশ্চয়তার কালো মেঘের মধ্যে, তাই প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে ভোট পর্যন্ত বিভ্রান্ত করে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করতে। কিন্তু সেই সব প্রতিশ্রুতির কোনও আইনি মূল্য নেই, কারণ তা এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পায়নি।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...