Wednesday, April 1, 2026

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

Date:

Share post:

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত আবহাওয়ার গতিপ্রকৃতিতে তেমনটাই মনে করছে বঙ্গবাসী। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে কমেছে শীতের দাপট। সকাল রাতে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তে মূলত পরিষ্কার আকাশ। কিন্তু কনকনে ঠান্ডা যেন আর অনুভূত হচ্ছে না। দুপুরের দিকে মোটা সোয়েটার জ্যাকেট পরে যথেষ্ট অস্বস্তিও হচ্ছে। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, শীতের স্পেল ফের ফিরতে পারে পারে বড়দিনে (Christmas special winter spell)। আপাতত আবহাওয়ার বড় পরিবর্তন নেই।

শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে কুয়াশার বড় প্রভাব নেই। আগামী চার পাঁচ দিনে সকাল সন্ধ্যায় শীতের আমেজ আরও কমবে।দিনভর ঠান্ডা অনুভূতি কার্যত উধাও। উইকেন্ডেও পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।

 

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...