Tuesday, June 23, 2026

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে নজর কেড়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পারফরম্যান্স। তবে সেটা শুধু মাঠে নয় মাঠের বাইরেও চর্চায় ভারতীয় অলরাউন্ডারের কাজকর্ম। মার্করমদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমেই ছক্কা দিয়ে নিজের ইনিংস শুরু করেন হার্দিক। নিজের ২৫ বলে ৬৩ রানের ইনিংসে পাঁচটি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। তার মধ্যে একটি ছক্কা বাউন্ডারি লাইনের ওপারে থাকা কর্তব্যরত ক্যামেরাম্যানের হাতে গিয়ে লাগে। তিনি যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন। ভারতীয় দলের এক চিকিৎসক তাঁর হাতে আইসপ্যাক লাগিয়ে দেন। পরে ঐ চিত্রগ্রাহকের কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন হার্দিক নিজে। তারকা প্লেয়ারের এহেন আচরণে খুশি তাঁর অনুরাগীরা।

শনিবার আহমেদাবাদে প্রথমে ব্যাট করে শুরু থেকেই চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া (Team India)। অধিনায়ক সূর্যকুমার যাদব আউট হতেই ক্রিজে আসেন হার্দিক। বাউন্ডারি-ওভার বাউন্ডারির নান্দনিক দৃশ্য তৈরি করেন। শুক্রবার মাঠে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকা শর্মা। অর্ধশতরানের পর তাঁর দিকে চুমুও ছোড়েন হার্দিক। যেভাবে ছক্কা মারছিলেন তাতে তাঁকে থামানো মুশকিল হয়ে যাচ্ছিল সাউথ আফ্রিকার বোলারদের। এর মধ্যেই একটা ওভার বাউন্ডারি ক্যামেরাম্যানের হাতে লাগে। ম্যাচের পর হার্দিক হার্দিক নিজে সেই ক্যামেরাম্যানের খবর নেন। মাঠের ধারে গিয়ে প্রথমে ঐ চিত্রগ্রাহকের হাত পরীক্ষা করার জন্য আইস প্যাক খুলে দেখেন। পরে আবার সেটি লাগিয়ে দেন এবং তাঁকে আলিঙ্গনও করেন। গোটা ঘটনার ছবি – ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...