Friday, April 3, 2026

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

Date:

Share post:

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য পরীক্ষা (recruitment exam) দিতে আসেন প্রায় ৮ হাজার চাকরি প্রার্থী। হোমগার্ডের (Home Guard) পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের শেষে রানওয়েতে (runway) বসাতে হল। স্পষ্টত, বিনা প্রস্তুতিতেই নিয়োগের পরীক্ষা নিতে শুরু করেছিল বিজেপি শাসিত ওড়িশা (Odisha), প্রমাণিত এই ঘটনায়।

ডবল ইঞ্জিন শাসনে হাতে ডিগ্রি, কিন্তু কাজ নেই। হোম গার্ড পদে নিয়োগের জন্যে শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। তবে এই পরীক্ষার জন্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও অংশগ্রহণ করেছিলেন। ওড়িশার হোম গার্ডরা দৈনিক ৬৩৯ টাকা ভাতা (allowance) পান বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। গত ১৬ ডিসেম্বর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, তৃণমূল কংগ্রেস ওড়িশার কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব।

পশ্চিম ওড়িশায় চারটি নতুন এয়ারস্ট্রিপ (air stripe) নির্মাণের পরিকল্পনা নিয়েছে সে রাজ্যের সরকার। উন্নত উড়ান পরিষেবার জন্যেই এই উদ্যোগ। এর মধ্যে নির্মীয়মান জামাদারপালি রানওয়েতে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। চাকরিপ্রার্থীদের রানওয়েতে বসে পরীক্ষা দেওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল লিখেছে, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি-শাসিত ওড়িশার বাস্তব চিত্র। এমবিএ ও এমসিএ পাশ করা তরুণ-তরুণীসহ ৮,০০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী, মাত্র ১৮৭টি হোম গার্ড পদের জন্য লাইনে দাঁড়িয়ে। এটাই তথাকথিত ডবল ইঞ্জিন শাসনের নির্মম বাস্তবতা। হাতে ডিগ্রি, কিন্তু কাজ।

আরও পড়ুন : ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

আদতে বিজেপি শাসিত ওড়িশায় সাধারণ মানুষের চাকরির পরিস্থিতি কী, বা তা নিয়ে বিজেপির প্রশাসন কতটা উদাসীন তা প্রমাণিত এই ঘটনায়। একটি নিয়োগের পরীক্ষা (recruitment exam) নিতে গেলে যে পরিকাঠামো দরকার, তা নিয়ে বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না মোহন মাঝি (Mohan Majhi) প্রশাসনের। ফলে কোনও স্কুলে পরীক্ষা কেন্দ্র করা যায়নি। শেষ পর্যন্ত রানওয়েকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়। এমনকি এয়ারস্ট্রিপের ঘরেও ৮ হাজার পরীক্ষার্থীকে জায়গা দিতে পারেনি ওড়িশার বিজেপি সরকার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...