Saturday, April 4, 2026

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

Date:

Share post:

হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো কাশ্মীর। রবির সকালেও একই ছবির পুনরাবৃত্তি দেখে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে পর্যটকরা সকলেই। টানা দু মাসের অপেক্ষার অবসানে শুষ্ক আবহাওয়া, জলসংকট, ব্যবসায়িক মন্দার খরা কাটিয়ে খুশি ভূস্বর্গের বাসিন্দারা।

দেশজুড়ে শীতের আমেজে এবার গুরেজ (Gurez Valley), ওয়ারওয়ান উপত্যকা (Warwan Valley) এবং দক্ষিণ ও উত্তর কাশ্মীরের উঁচু এলাকা থেকে মরশুমের প্রথম তুষারপাতের খবর মিলেছে। ড্রাস (Drass) ও কার্গিল (Kargil) জেলার একাংশেও নতুন তুষারপাত রেকর্ড হয়েছে। মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা আরও বাড়বে। সঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে কাশ্মীরের তুষারপাতের বিভিন্ন ছবি ঘোরাফেরা করছে। বরফের চাদরে ঢেকেছে সিন্থান টপ, রাজদান পাস, সাধনা টপ, সোনমার্গ এলাকা। চওড়া হাসি পর্যটকদের মুখে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...