Friday, April 3, 2026

পরিকাঠামোহীন কয়লা খনি: দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু ২ শ্রমিকের

Date:

Share post:

ঝাড়খণ্ডে(Jharkhand) আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা। শনিবার হাজারিবাগে প্রায় রাত ১১ টা নাগাদ সেন্ট্রাল কোল্ডফিল্ড(Coal Fiedl) লিমিটেডের কমান্ড এলাকায় একটি খোলা মুখ খনির উঁচু দেয়াল কয়লা বোঝাই গাড়ির ওপর ধসে পড়ে। দুই শ্রমিক প্রাথমিকভাবে আটকে পড়েন। রবিবার পুলিশের তরফ থেকে জানানো হয় আটকে পড়া ওই দুই শ্রমিক মারা গিয়েছে। কয়েক মাস আগে ঝাড়খণ্ডের রামগড় জেলায় পরিত্যক্ত কয়লাখনিতে ধস নেমে ৪ জন শ্রমিক মারা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের(Jharkhand) হাজারিবাগ জেলার উরিমারি থানা এলাকার সেন্ট্রাল কোল্ডফিল্ড লিমিটেডের কমান্ড এলাকায় শ্রমিক মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত ওই দুই শ্রমিকের নাম সুনীল যাদব (৩০) এবং রাজু পাসওয়ান (৫০)। বরকাগাঁও সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পবন কুমার জানান, ধ্বংসস্তূপের তলায় আটকে পড়া শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর খোলা মুখ খনির শ্রমিকরা তাদের কয়লা উত্তোলন কাজ বন্ধ করে দিয়েছে।

এই ঘটনার পরে খনির শ্রমিকদের দাবি, খনিটিতে নিরাপত্তার যথাযথ পরিকাঠামো ছিল না। ওই দুই শ্রমিকের একজন টিপারের কাজ ও অন্যজন মাল তোলার কাজে যুক্ত ছিলেন। দুই শ্রমিকের মৃত্যুর পরে ক্ষতিপূরণের দাবিতে সরব হয় শ্রমিকরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...