Friday, April 3, 2026

তিনি বিজেপিরই বাই-প্রোডাক্ট: দল ঘোষণার মঞ্চ থেকে নিজেই প্রমাণ করলেন হুমায়ুন!

Date:

Share post:

বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার কথা বললেও তিনি যে বিজেপির ইন্ধনে আসন্ন বিধানসভা নির্বাচনে (assembly election) বিজেপিকে সাহায্য করতে নতুন দল গঠনের রাজনীতি করছেন, নতুন দলের নাম ঘোষণার মঞ্চ থেকেই স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। স্পষ্ট ঘোষণা করলেন বিজেপির আসন এবার বাড়বে।

নতুন রাজনৈতিক দল আনার কথা বলার সময় থেকেই তৃণমূলের বরখাস্ত নেতা দাবি করেছিলেন বাংলায় তাঁর যেমন শত্রুপক্ষ তৃণমূল, তেমনই শত্রু বিজেপি। বরং কংগ্রেস (Congress), সিপিআইএম (CPIM), আইএসএফ-কে (ISF) সঙ্গে নিয়ে জোট করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। তবে তিনি যে আদতে বিজেপি (BJP) ছেড়ে আসার পরও বিজেপির প্রতি ভালোবাসা ছাড়তে পারেননি, প্রমাণ করে দিলেন সোমবার বেলডাঙার (Beldanga) মঞ্চ থেকে।

সোমবারের রাজনৈতিক মঞ্চ থেকে হুমায়ুন কবীর যে কোনও মূল্যে তৃণমূলকে পরাস্ত করার ঘোষণা করেন। দাবি করেন, আজকে চ্যালেঞ্জ আমার। কোনও শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে (Murshidabad) ২২টা সিটে আপনি খাতা খুলে দেখান।

আরও পড়ুন : বেলডাঙায় ফ্লপ শো! ধর্মের চাদর সরে যেতেই জমায়েতে ফাটল হুমায়ুনের সভায়

অথচ বিজেপিকে নিয়ে বক্তব্য পেশ করতে গিয়েই গলার স্বর বদলে গেল হুমায়ুনের। তখন হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদে ২ বিজেপি আছে। বিজেপি (BJP) হয়তো দু একটা সিট (assembly seat) বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তারা যে পথ অবলম্বণ করে চলছে। আদতে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের একটি অংশের ভোট কাটার জন্য যে বিজেপির নির্দেশেই মাঠে নেমেছেন, স্পষ্ট করে দিলেন হুমায়ুন নিজেই। একবারও বললেন না মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস বা সিপিআইএম-এর আসন বাড়তে পারে। তাঁর ইঙ্গিত রইল বিজেপির আসন বৃদ্ধির দিকেই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...