Tuesday, June 23, 2026

SIR বিতর্কে বিএলওদের বিক্ষোভ! ধস্তাধস্তিতে আহত পুলিশ

Date:

Share post:

অতিরিক্ত কাজের চাপের জেরে কলকাতায় CEO দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙার সময় এক মহিলা বিএলওকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি চরমে পৌঁছায়। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা দফতরের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে একাংশ বিক্ষোভকারী রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ধস্তাধস্তির সময় একাধিক পুলিশ কর্মী আহত হন। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন: ৪৬টি প্রাণহানি, ‘খোকাবাবুদের আবদারে’ বৈধ নাম বাদের ষড়যন্ত্রের কমিশনের! BLA-এর চূড়ান্ত সতর্ক-সক্রিয় হওয়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...