Wednesday, June 3, 2026

”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) BLA-দের নিয়ে সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নামে কেন্দ্রের মনরেগা প্রকল্পের নাম বদল করে দেওয়ার তীব্র বিরোধিতায় সরব বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি (BJP) এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এদিন এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।”

কেন্দ্রের বিজেপি সরকার দেশের ইতিহাস, ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা বহুদিন থেকেই করছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা। এমতাবস্থায় গান্ধীজির নামের প্রকল্প কেন বদল করা হল সেই বিষয়ে সরব হয়েছেন বিরোধীরা। এদিন ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “গান্ধীজির (Mahatma Gandhi) নাম বাদ দিয়ে রাম নাম? দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে।” এরপরেই নাম না করে অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “এইরকম হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দূরাচারী। তিনি টোটালটা কন্ট্রোল করছেন। প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন না। আমার সন্দেহ আছে। প্রধানমন্ত্রীকেও উনিই কন্ট্রোল করেন। দেশটাকে উনিই কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সেই দেশটার কী হতে পারে! দেখতেই পাচ্ছেন। মাথায় বুদ্ধি আছে! জাতির জনকের নাম বাদ দিয়ে কী করল! রাম নাম। রাম নামের প্রতি আমার কোনও আপত্তি নেই। ওটা তো একটা মহাকাব্য। কিন্তু আমি দেখেছি হিন্দিভাষীরা যখন মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায়, তখন ওরা বলে, ‘রাম নাম সত্য হ্যায়। আর কত যাবে বাংলার সম্মান? বিশ্বকবি, বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে? বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে?”
আরও খবরএখন পিকনিক-ফিকনিক নয়, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে: ছাব্বিশের নির্বাচন নিয়ে কড়া বার্তা তৃণমূল সভানেত্রীর

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...