Friday, April 3, 2026

১৬ বছরের দাম্পত্য জীবন ভাঙল নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের

Date:

Share post:

বছর শেষে বিনোদন জগতে আবার বিচ্ছেদের খবর। নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করের মেয়ে শ্রীনন্দা শঙ্করের (Srinanda Shangkar) দাম্পত্য জীবন ভাঙনের জল্পনা কয়েক মাস ধরেই চলছিল। তবে অবশেষে ২৫ শেষ হবার আগেই নিজের বিচ্ছেদের খবর সমাজ মাধ্যমে জানালেন তিনি।

২০০৯ সালে পার্সি ছেলে গ্রেভ সাতারাওয়ালাকে বিয়ে করে মুম্বইে নিজের সংসার পেতেছিলেন শ্রীনন্দা শঙ্কর। সেই ১৬ বছরের সংসার ভাঙল। বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিয়ে তিনি সমাজ মাধ্যমে লেখেন, ” আমি আর গ্রেভ আনুষ্ঠানিকভাবে আলাদা হয়েছি। হয়তো আপনারা অনেকেই সেটা আন্দাজ করতে পেরেছিলেন। তবে সবাইকে জানানোর আগে আমাদের কিছুটা সময়ের দরকার ছিল। জীবন অনিশ্চিত, আর সেই অনিশ্চিয়তাকেই আমাদের সাদরে গ্রহন করতে হবে। এই সিন্ধান্ত আমাদের দুজনকেই মানসিক শান্তি দিয়েছে। বিষয়টি নিয়ে অনেক কথা হবে, মন্তব্য শোনা যাবে। কিন্তু আমার বা আমার মায়ের তরফে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া আশা করবেন না। আমাদের বক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। অনলাইন ভিডিও বা কয়েক সেকেন্ডের কোন মুহূর্ত কোনদিনই দাম্পত্য জীবনের সত্য তুলে ধরে না। ”

সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’, সুমন মুখোপাধ্যায়ের ‘বসু পরিবার’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। মমতা শঙ্করের নাতনি তিনি, সেই ঐতিহ্য মেনেই নাচের জগতেও জায়গা করে নিয়েছেন। অভিনয়, নাচ এবং কন্টেন্ট ক্রিয়েশন সব জায়গায় মানুষের ভালবাসা পেয়েছেন তিনি। ডিভোর্সের কথা ঘোষণার পরেও সমাজ মাধ্যমে থাকা প্রাক্তন স্বামীর সঙ্গে ছবি বা ভিডিও মুছে ফেলেননি তিনি। এই বিচ্ছেদের কথা ঘোষণার পরই তার অনুরাগীরা তাঁর পাশে থাকার কথা বলেছেন। আরও পড়ুন: হাদি হত্যার মূল্য ১২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ তসলিমার

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...