Saturday, June 13, 2026

হাদি হত্যার মূল্য ১২৫ কোটি! বিস্ফোরক অভিযোগ তসলিমার

Date:

Share post:

সরকারের (Bangladesh Govt.) মদতে পরিকল্পিতভাবে খুন হয়েছে ওসমান হাদি! বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছেন সাহিত্যিক ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন (Taslima Nasreen)। এবার তিনি সমাজমাধ্যম ফেসবুকে বাংলাদেশের বর্তমান সরকার ষড়যন্ত্র করে হাদিকে খুন করিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন।

রবিবার রাতে ফেসবুকে একটি লেখায় তসলিমা বাংলাদেশের বর্তমান পরিস্থিতে সরকারের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে লেখেন, “কয়েক ঘণ্টা ধরে জিহাদিরা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, আর উদীচীর কার্যালয় লুঠ করেছে, ভেঙেছে, পুড়িয়েছে। পুলিশ আসেনি। মনে হচ্ছে গোটা ব্যাপারটাই করিয়েছে সরকার। পুলিশ সরকারের গ্রিন সিগ্নেল পায়নি বলে কর্মস্থল ত্যাগ করেনি।”

তসলিমা অভিযোগ করেছেন, এর আগেও অনেক ঘটনাতে দেখা গিয়েছে ভিকটিম মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। দীপুহত্যা কাণ্ডেও এর অন্যথা হয়নি। তসলিমার মতে, যারা পুলিশকে নির্দেশ দেয়, তারাই হয়তো এইসব ক্ষেত্রে পুলিশকে হস্তক্ষেপ করতে বাধা দেয়। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে তসলিমা নাসরিন লেখেন, “হাদির সম্ভাব্য আততায়ী ফয়সলের একাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?” আরও পড়ুন: দীপু দাসের খুনে ইউনূসের গ্রেফতারি ‘শো অফ’: সরব তসলিমা

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...