Tuesday, June 23, 2026

ওডিআই বিশ্বকাপ খেলবেন? ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন রোহিত

Date:

Share post:

২০২৭ সালের বিশ্বকাপে(ODI World Cup) রোহিত শর্মা (Rohit Sharma) খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।  টেস্ট বা টি২০  আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওডিআই  ক্রিকেট খেলে যাচ্ছেন। বোর্ডের নির্দেশ মেনেই বিজয় হাজারেতে মুম্বইয়ের হয়ে নামবেন রোহিত। তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

রোহিত কিছুটা  ধোঁয়াশা বজায় রেখে বলেছেন, “আমার জীবনে শুরুটা খুবই কঠিন ছিল। কিন্তু একবার বিমানে বসে পড়ার পর সেটা আর কখনও নীচে নামেনি। একবার ছন্দ পেয়ে যাওয়ার পর কেউ থামতে চায় না। কখনওই চাইব না যে, সেই বিমান তাড়াতাড়ি অবতরণ করুক। আমি এখনও উপরেই থাকতে চাই।”

২০২৩ সালে বিশ্বকাপে পরাজয়ের স্মৃতি এখনও টাটকা রোহিতের (Rohit Sharma)  মনে।  রোহিত শর্মা বলেন, “২০২৩ সালে পরাজয় ব্যক্তিগতভাবে তাঁর জন্য খুবই কঠিন ছিল, কারণ ২০২২ সালে অধিনায়ক হওয়ার পর থেকে তাঁর একমাত্র লক্ষ্য ছিল ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপে হারের পর সবাই অত্যন্ত হতাশ। আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে কী ঘটেছে। ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই কঠিন সময় ছিল।”

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...