Saturday, April 4, 2026

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

Date:

Share post:

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Sub-divisional Court)। তাঁদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষী একজনকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় সোমবারই ৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করলেন বিচারক।

সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে যাবজ্জীবন সাজা শোনানো হয়েছে। পাশাপাশি, এই মামলায় সেসময়ের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালকে পাঁচবছরের সাজা দেওয়া হয়েছে। সোহেলের বাবা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি এবং আরও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো, নাবালিকার দেহ শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা এবং সম্মিলিত ষড়যন্ত্রে শামিল হওয়ার অভিযোগে প্রতিবেশী অংশুমান বাগচীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

২০২২ সালের ১০ এপ্রিল হাঁসখালিতে (Hanskhali) গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যের পুত্র ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। অভিযোগ, ৫ এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের পুত্রের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের পুত্র এবং তাঁর কয়েক জন বন্ধুর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয় নির্যাতিতাকে। পরে নির্যাতিতার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি দেহ সৎকার করা হয় বলে অভিযোগ।
আরও খবর: সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। এমনকী, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলাও দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ঘটনার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। সেই মামলায় ৯ জনকে দোষী সাবস্ত করে রানাঘাট মহকুমা আদালত। এদিন মামলার সাজা ঘোষণা হল।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...