Saturday, April 4, 2026

বাংলাদেশের ঘটনার আঁচ দিল্লিতে, প্রতিবেশী রাষ্ট্রের বর্বরতার প্রতিবাদ কলকাতাতেও

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) হিন্দু যুবক খুনের ঘটনার আঁচ এবার দিল্লিতে। মঙ্গলের সকালে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অফিসের (Bangladesh High Commission office, Delhi) সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। প্রতিবেশী রাষ্ট্রে দীপু খুনের প্রতিবাদে এদিন কলকাতার শিয়ালদহ থেকেও হিন্দু জাগরণ মঞ্চের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

পদ্মাপাড়ের হিংসার ঘটনায় ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। গত কয়েকদিনে দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে বেশ কিছু ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে নয়াদিল্লি। সোমবার পাল্টা ভারতে থাকা বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করার ঘোষণা করে ইউনূসের দেশ। এই আবহে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে (Pranay Verma) ফের ডেকে পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই নিয়ে গত দশ দিনে দ্বিতীয়বার তাঁকে ডাকা হল।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...