Saturday, April 4, 2026

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর বেঞ্চের নির্দেশ ১৫ ফেব্রুয়ারির মধ্য়ে চিংড়িঘাটা মেট্রোর পিলার তৈরির কাজ শেষ করতে হবে। সেই সময় ৩ রাত ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে রাজ্য। রাজ্যকে নির্দিষ্ট দিন ধার্য করে আগামী ৬ জানুয়ারির মধ্যে তা আরভিএনএলকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যে নতুন মেট্রোর লাইন সম্প্রসারণ করা হচ্ছে, তা অনেকদিন ধরেই বিভিন্ন জটিলতায় আটকে ছিল। কাজের জন্য ট্রাফিক কন্ট্রোল করা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। জটিলতা এমনই ছিল তা শেষপর্যন্ত হাই কোর্টে এই নিয়ে মামলাও হয়। হাই কোর্টের নির্দেশে একাধিকবার রাজ্য ও নির্মাণকারী সংস্থা আরভিএনএলের সঙ্গে বৈঠক করেও মেলেনি সমাধানসূত্র।

গত শুক্রবার হাই কোর্টে এই সংক্রান্ত মামলায় আরভিএনএল অভিযোগ করে, তিনদিন রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু পুলিশ তাতে সহযোগিতা করছে না। তারপরেই হাই কোর্ট নির্দেশ দেয় জানুয়ারি মাসের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কি না তা জানাতে। ফের মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পিলার নির্মাণ কাজ শেষ করতে হবে। আরও পড়ুন: বড়দিন পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা বাংলায়, পঁচিশে ডিসেম্বরের পর আরও নামবে পারদ!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...