Sunday, March 15, 2026

স্যোশাল মিডিয়ায় নিশার ‘চটুল’ রিল! বালিগঞ্জের প্রার্থী বদলের সিদ্ধান্ত হুমায়ুনের

Date:

Share post:

স্যোশাল মিডিয়ায় (Social Media) গানের সঙ্গে চটুল রিল! নতুন দলের প্রার্থী নির্বাচন করার ২৪ ঘণ্টার মধ্যেই বদল করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায়ের বদলে অন্য প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টি।

সোমবার বেলডাঙায় জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেন হুমায়ুন। ওই মঞ্চেই আগামী বিধানসভা নির্বাচনের জন্য ৯জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বালিগঞ্জে নিশার নামও ঘোষণা করেন হুমায়ুন। কিন্তু সমাজ মাধ্যমে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী নিশার বিভিন্ন ভিডিও পোস্ট হতে শুরু করে। নিশার বেলাগাম জীবন যাপন বলে ফেসবুকে পোস্ট করেন অনেকেই। বিষয়টি জানতে পেরে তাঁকে দল থেকে সরানো হল বলে জানিয়েন হুমায়ুন কবীর।

সোশাল মিডিয়ায় নিশার বহু চটুল ভিডিও-র ফলে জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। হুমায়ুন কবীর বলেন, “ওনার কিছু ভিডিও রয়েছে সোশাল মিডিয়ায়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।”

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...