Saturday, April 4, 2026

তিস্তায় ব়্যাফ্টিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ভারতীয় সেনার

Date:

Share post:

শীতের উত্তাল তিস্তায়(Teesta) মর্মান্তিক দুর্ঘটনা। রিভার ব়্যাফ্টিং(Rafting) প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় সেনা। মৃত জওয়ানের নাম রাজশেখর, দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ-সিকিম সীমানায়, কালিম্পঙের তারখোলায়। তিনি থার্টি থ্রি কোরের ১৯১ আর্টিলারি রেজিমেন্টের ল্যান্সনায়েক পদে নিযুক্ত ছিলেন।

সেনা সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল সেনা কর্মীদের। তার জন্যই বরদাং থেকে রংপু মাইনিং পর্যন্ত রিভার ব়্যাফ্টিং(River rafting) মহড়া চলছিল। রংপু মাইনিং এলাকার কাছে একটি ব্রিজের নিচে পৌঁছালে বিপত্তি ঘটে।

২০২৩ সালের ভয়াবহ বন্যায় ওই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার কিছু ভাঙা লোহার অংশ জলের নিচে আটকে ছিল। জলস্তরের নাব্যতা কমে যায় দ্রুতগতির সঙ্গে একটি ভেলা সেই লোহার ধ্বংসাবশেষে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং প্রবল স্রোতে ওই বাকি সেনা সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে তলিয়ে যান রাজশেখর।

সঙ্গে সঙ্গে সহকর্মীকে বাঁচাতে সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। অভিজ্ঞ উদ্ধারকর্মী প্রভিন খালিং রাইয়ের নেতৃত্বাধীন একটি দল তল্লাশি চালিয়ে রাজশেখরের দেহটি উদ্ধার করেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্যার কারনে পড়ে থাকা ধ্বংসাবশেষের সাথে সংঘর্ষ হয়েই এই দুর্ঘটনা হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...