Saturday, April 4, 2026

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

Date:

Share post:

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা হয়। তবে এবার থেকে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাধবনের ছবি, নাম, কন্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এছাড়া ডিজিটাল মাধ্যম থেকে মাধবনের বিভ্রান্তিকর ভিডিয়োও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই ঐশ্বর্য রাই বচ্চন এবং হৃতিক রোশন-সহ বেশ কয়েকজন এই একই সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিন দিল্লি হাইকোর্ট অভিনেতা আর. মাধবনের ব্যক্তিত্বের অধিকার রক্ষা করে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া যেকোন রকম অশ্লীল ভিডিও বা ছবি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে এবং অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে।

প্রসঙ্গত, মাধবনের নাম ব্যবহার করে কিছু ভিডিয়ো, বিজ্ঞাপন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। মাধবনের মুখ বসিয়ে ‘কেশরী ৩’-এর ট্রেলারও তৈরি করা হয়। অভিনেতার আইনজীবী স্বাতী কুমার এই বিষয়ে জানিয়েছেন, এমন ধরনের কনটেন্ট তৈরির জন্য আগেও রিপোর্ট করা হয়। কিছু ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এআই দিয়ে তৈরি ভিডিয়ো নিয়ে অনেকরকম জটিলতা তৈরি হচ্ছে। সেই বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখেছে কোর্ট। এর আগে বলিউড এবং অনেক ক্রিকেট তারকাকে ডিজিটাল অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে।

আরও পড়ুন – বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...