Saturday, April 4, 2026

‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

Date:

Share post:

‘বয়স একটা সংখ্যা মাত্র’ – কথাটা সাহিত্যে, কাব্যে বা বক্তৃতায় ভালো লাগলেও বাস্তবে ব্যাপারটা মেনে নেওয়া অতটা সহজ নয়। কম বয়সীতে দুঃখ আরেকটু বয়স বেশি হলে হয়তো অনেক অধরা কাজ করা যেত। আর যাঁদের বয়স বেড়েছে, বাড়ছে তাঁরা বারবার ফেলে আসা যৌবনের স্মৃতিতে নস্টালজিক হয়ে পড়েন। এই তালিকায় রয়েছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। আগামী ২৭ ডিসেম্বর ‘সিনিয়র সিটিজেন’ হয়ে যাচ্ছেন সেলিম পুত্র। বড়দিনের প্রাক্কালে জিম সেশনে ঘাম ঝরিয়ে বয়সের জন্য আক্ষেপ করতে দেখা গেল সলমনকে।

বলিউডের সুপারস্টার সলমনের নামের সঙ্গে যতই বিতর্ক জুড়ে থাকুক না কেন পর্দায় তাঁর উপস্থিতি একটা আলাদা এনার্জি তৈরি করে। সেই অভিনেতা কি এবার ক্লান্ত হয়ে পড়লেন? বয়সের ভারে ন্যুব্জ হলেন? সোমবার জিম থেকে ঘাম ঝরানোর ছবি দিয়ে বয়স বাড়ার সঙ্গে চেহারার গড়ন বদলে যাওয়ার আক্ষেপ শোনা গেল বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের মুখে। ছবি শেয়ার করে সমাজমাধ্যমে লিখলেন, “ইশ, ৬০ বছর বয়সেও যদি আমাকে এইরকম দেখতে লাগত! এই তো ছয় দিন পরই…।”

২৭ তারিখ অভিনেতার জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। তার আগে প্রিয় নায়কের আক্ষেপের কথা জানতে পেরেই কমেন্টের বন্যা সমাজ মাধ্যম জুড়ে। কেউ বলছেন, ‘বয়স যাই হোক আপনি আমাদের সুপারস্টার হই থাকবেন।’ আবার কেউ লিখলেন, ‘ষাটোর্ধ্ব হলেও পর্দায় বুড়ো হাড়ে ভেলকি দেখাবেন আপনি।’ ভাইজান অবশ্য প্রত্যুত্তরে কিছু জানাননি। তবে অনেকে মনে করছেন নিজের ছবি দিয়ে এমন পোষ্টের মাধ্যমে ‘সলমন’ আসলে তাঁর নিন্দুকদের ব্যঙ্গ করতে চেয়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...