Thursday, June 25, 2026

রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

Date:

Share post:

রোজ রোজ পণের বা সন্দেহের বশে যেখানে স্বামীর অত্যাচারের শিকার বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তের গৃহবধূরা, সেখানে স্ত্রীর প্রতি ভালোবাসার নজির রাখলেন প্রত্যন্ত সুন্দরবনের (Sunderban) এক মৎস্যজীবী (fisherman)। স্ত্রীর জন্য লড়ে গেলেন রয়্যাল বেঙ্গলের (royal bengal tiger) সামনে। শেষমেশ সঙ্গীদের নিয়ে স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করলেন কাকদ্বীপ হাসপাতালে (Kakdwip hospital)। স্ত্রী শঙ্করী জীবনের সঙ্গে লড়াই করলেও আশা ছাড়েননি স্বামী।

সুন্দরবনের পাথরপ্রতিমার (Patharpratima) জি-প্লটের সত্যদাসপুরের বাসিন্দা শঙ্করী নায়েক। সুন্দরবনের আর পাঁচজন মৎস্যজীবীর মতোই স্বামী সুভাষ নায়েকের সঙ্গে কাঁকড়া ধরা তাঁর পেশা। মঙ্গলবার ভোরে স্বামী ও গ্রামের সঙ্গীদের সঙ্গে শঙ্করী বিজি আড়ির জঙ্গলের পাশে সীথির খালে কাঁকড়া ধরছিল। সেই সময়ে বাঘ (royal bengal tiger) এসে শঙ্করীর ঘাড়ে ঝাঁপায়। তাঁকে তুলে নিয়ে ঢুকে যায় জঙ্গলের ভিতরে।

আরও পড়ুন : প্যাংগং লেকের ধারে রেড ফক্স! ভাইরাল বন্যপ্রাণকে ঘিরে সতর্কবার্তা

কিন্তু রয়্যাল বেঙ্গলকে ভয় না পেয়ে কাঁকড়া ধরার লোহার শিক ও লাঠি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে সুভাষ। সঙ্গ দেয় সঙ্গীরাও। চিৎকার চ্যাঁচামেচি ও লাঠিসোটার ভয়ে প্রায় ঘণ্টাখানেক পরে বাঘ শঙ্করীকে ছেড়ে রণে ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালায়। শঙ্করীকে দ্রুত উদ্ধার করে পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে স্ত্রীর প্রাণ ভিক্ষায় অপেক্ষা করছেন সুভাষ নায়েক।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...