Sunday, April 5, 2026

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের একবার সেই সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অসমের (Assam) জনজাতির মানুষেরা। নিজেদের অধিকারের জমিতে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মৃত্যু হল অসমের কারবি (Karbi) জনজাতিগোষ্ঠীর দুই ব্যক্তির।

অসমের কারবি জনজাতীয় অধ্যুষিত ২ জেলা কারবি আংলং ও পশ্চিম কারবি আংলং-এর বাসিন্দাদের দাবি, তাঁদের জন্য নির্দিষ্ট করা ভিজিআর ও পিজিআর জমিগুলি বেআইনি দখলদারিতে (outsiders) চলে গিয়েছে। এর প্রতিবাদে প্রায় ১৫ দিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু অসমের হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) প্রশাসন তাঁদের দাবিতে কোনও সাড়া দেয়নি।

অবশেষে সোমবার থেকে হিংসাত্মক আন্দোলনের পথ বেছে নেয় কারবি গোষ্ঠীর মানুষ। মঙ্গলবারই এলাকায় ১৬৩ ধারা জারি করে অসমের (Assam) বিজেপি প্রকাশন। ফলে মঙ্গলবার আন্দোলনে পুলিশের উপর পাথর বৃষ্টি হয়। বোমা ছোঁড়ার অভিযোগও ওঠে। পাল্টা পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের উপর। গুলিতে দুজনের মৃত্যু হয়, যার মধ্যে একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন।

আরও পড়ুন : বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

এলাকায় বুধবার থেকে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং খেরানি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানান। মঙ্গলবার ভোর থেকে দুই কারবি (Karbi) অধ্যুষিত জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা (internet suspended)।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...