Friday, June 26, 2026

উৎসবেও অব্যাহত উন্নয়ন: বুধে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বছর শেষে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই উৎসবের আনন্দে থমকে যেতে পারে না রাজ্যের উন্নয়ন। আগামী উন্নয়নের রূপরেখা নির্ণয় করতে বুধবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে (cabinet meeting) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের তরফে মন্ত্রিসভার (cabinet) সমস্ত সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বড়দিন থেকে নতুন বর্ষ বরণ। তারপরই গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2026) মতো আন্তর্জাতিক পর্ব। ফলে রাজ্যে নিরাপত্তার দিকটি নিশ্চিত করা রাজ্য সরকারের প্রথম ও প্রধান পরিকল্পনার বিষয়। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবারের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। বড়দিন, বর্ষবরণ এবং গঙ্গাসাগর মেলা—এই তিনটি বড় অনুষ্ঠানের সময় যাতে কোথাও কোনও অশান্তি না হয়, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

এর পাশাপাশি উন্নয়নের আলোচনাতেও দেওয়া হবে গুরুত্ব। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হতে পারে। তার মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়ায় রেলের কোচ তৈরির কারখানা (wagon factory) গড়ে তুলতে টিটাগড় ওয়াগনসকে (Titagarh Railsystems) প্রায় সাড়ে তিনশো একর জমি দেওয়ার বিষয়টি। শিল্প ও কর্মসংস্থানের দিক থেকে এই প্রকল্পকে রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...