Saturday, May 16, 2026

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

Date:

Share post:

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার (BJP Govt.)। তার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজ অতি সত্বর শুরু করার জন্য লোকভবন অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস (Congress)। যা ঘিরে কার্যত ধুন্ধুমার বাধল পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। বুধবার বেন্টিঙ্ক স্ট্রিট থেকে মিছিল করে লোকভবনের সামনে পৌঁছন দলের কর্মী-সমর্থকেরা। সেখানে ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করতেই ধস্তাধস্তি বাধে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। ঘটনায় আঘাত পেয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারসহ দলের নেতা ও কর্মীদের লালবাজার তুলে নিয়ে গিয়েছে পুলিশ।

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, “নতুন আইনে রামের নামের অপব্যবহার করে গান্ধীজির সঙ্গে সঙ্গে পুরুষোত্তম শ্রীরামেরও বদনাম করছেন নরেন্দ্র মোদি। কারণ, শ্রীরাম ছিলেন প্রজা অন্ত প্রাণ। আর মোদি সরকার গরিব মানুষের জীবন-জীবিকায় কুঠারাঘাত করে চলেছে।” সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভঙ্করের দাবি, “পশ্চিমবঙ্গের বকেয়া ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দেওয়ার দাবি নিয়ে দরবার করতে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি দল গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হোক।” আরও পড়ুন: দাম্পত্য কলহে অনিশ্চিত শিশুর ভবিষ্যৎ! বোঝাপড়ার পরামর্শ হাইকোর্টের

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...