Friday, June 26, 2026

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

Date:

Share post:

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যে প্রযোজ্য ১১টি নথির তালিকা সংশোধনের বিষয়টি বিবেচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল আদালত। অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

মামলাকারীর তরফে বলা হয়েছিল যে ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট (OBC Issue) যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে, ফলে সেই সার্টিফিকেট স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) ক্ষেত্রে নথি হিসেবে গ্রহণ করা হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এই মর্মেই মামলা করেছিলেন আইনজীবী অভিজিৎ বকশি। বুধবার শুনানিতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...