Monday, April 6, 2026

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

Date:

Share post:

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার হল আর এক শীর্ষনেতা গণেশ উইকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওড়িশার কন্ধমল জেলার এক জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় মাওবাদীদের।নিরাপত্তাবাহিনীরা পুরো জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালায়। সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে অনেকক্ষণ গুলির লড়াই চলে। এক পুলিশকর্তা জানান, “বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম গণেশ উইকে।”

পুলিশ জানিয়েছে, মাওবাদী কাছে গণেশ উইকে বিভিন্ন নামে পরিচিত। পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি, চামরু এবং রুপা। গণেশের বাড়ি তেলঙ্গানার নলগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের পুল্লেমালা গ্রামে। গণেশের মাথার দাম ছিল এক কোটি এক লক্ষ টাকা। হিডমার মৃত্যুর পর গণেশেরও খোঁজ চলছিল। বুধবার রাতে গোপন সূত্র থেকে কন্ধমলের বেলঘর থানায় খবর আসে ওই জেলারই গুম্মার জঙ্গলে একদল মাওবাদী জড়ো হয়েছে। তাঁদের মধ্যে শীর্ষনেতাও আছেন।

সেই খবর পেয়েই রাতেই ওই জঙ্গলে যায় পুলিশ। সঙ্গে ছিল নিরাপত্তাবাহিনীর যৌথ দল। রাতভর তল্লাশি চালায় পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, যে চারজন মাওবাদী মারা গেছে তাদের মধ্যে একমাত্র গণেশকেই শনাক্ত করা গেছে। বাকি তিন মাওবাদীর শনাক্তকরণের কাজ চলছে। এও জানান হয়েছে নিহতদের মধ্যে এক জন মহিলা সদস্যও রয়েছেন। আরো পড়ুন: আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...