Sunday, June 28, 2026

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, প্রায় ১৫ হাজার নেতা-কর্মী নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেখানেই স্লোগান (Slogan) বেঁধে দেন অভিষেক।

কয়েকদিন আগেই বাংলায় এসে জনসভা করার কথাছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। যদিও আবহাওয়া প্রতিকূল হওয়ায়, অনলাইনে ভাষণ দেন মোদি। সেখানে তিনি বলেন, “বাঁচতে চাই, বিজেপি তাই।“ এই স্লোগানকে নিশানা করে এদিন অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী সভায় বলে গিয়েছেন, “বাঁচতে চাই, বিজেপি তাই“। এই চার শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে বলতে চাইছে মারতে চাই। তাই আমাদের বলতে হবে “বাঁচতে চাই, বিজেপি বাই“। আমাদের প্রস্তুতি নিতে হবে। ২০২৯-এর ভিত হচ্ছে ২০২৬। “মানবে না হার, তৃণমূল আবার“, এটা সবাইকে বলতে হবে।“

একই সঙ্গে দলীয় সতীর্থদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট বার্তা, দল যে কর্মসূচি তৈরি করে দিচ্ছে তা যথাযথভাবে পালন করতে হবে। অভিষেকের কথায়, “এটা যুদ্ধের সময়, কোনও আত্মতুষ্টির জায়গা নেই। দলীয় কর্মসূচিতে এতটুকু শিথিলতা যেন না আসে। বিজেপি কতটা নিচে নামতে পারে তা আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেসই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই দিচ্ছে, জিতছে। বাকিরা হারছে।“
আরও খবর১ জানুয়ারি থেকে ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার: ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের

এদিন প্রায় ১৫ হাজার পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে আগামী ৪৫ দিনের জন্য দুটি নয়া কর্মসূচি ঘোষণা করেছেন- ১. বাংলার সমর্থনের সংযোগ, ২. উন্নয়নের সংলাপ। এটি বুথস্তরের জনসংযোগ কর্মসূচি। এছাড়া রয়েছে পাড়ার সংলাপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাশে নিয়ে অভিষেক এই কর্মসূচিগুলি ব্যাখ্যা করে দেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...